ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার শুরু হয়ে গেছে। ধানের শীষের জোয়ারে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে হবে আগামির বাংলাদেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি বিবিরহাটে আ’লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল এবং ধানের শীষের সমর্থনে গণসংযোগ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে সরওয়ার আলমগীরের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহব্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহব্বায়ক এজাহার মিয়া, আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দীন বাচ্চু, আবু আজম তালুকদার, এসএম শফিউল আলম, বেলাল সওদাগর, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. জয়নাল, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, খালেদ বাবুল, ইয়াকুব শহিদ, আজম খান, মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, দৌলত মিয়া, জাহেদ মেম্বার, আহসানুল করিম রাজন, সাইফুল হায়দার রাসেল, গাজী আমান, আহমদ রশিদ, বেলাল বিন নুর, প্রিন্স ওমর ফারুক, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ প্রমুখ।











