ধানের শীষের জোয়ারে ভেসে যাবে ষড়যন্ত্র

1

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ধানের শীষের জোয়ার উঠেছে। সেই জোয়ারে ভেসে যাবে একটি গোষ্ঠীর সকল ষড়যন্ত্র। গ্রামে-গঞ্জের প্রতিটি ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে। নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন, ফটিকছড়িতে শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দূর হবে, আর্থ-সামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা। ফটিকছড়ির মানুষের সাথে আছি জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মিছিলটি নানুপুর লায়লা-কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বাজারের মুখে এসে শেষ হয়।
বিএনপি নেতা শহিদ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, এস এম ইউসুফ, খালেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবছার আহমদ, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মো. শাহরিয়া, নুরুল হুদা, মো. ফরিদ, দিদারুল আলম তৌহিদ, এস এম মুনসুর, ফয়েজ তারেক, আজিজুল্লাহ, মো. হাসেম, মো. কতুুবি, আজম খান, হাসানুল কবির, মামুন সরোয়ার, তারেকুল ইসলাম তারা, গাজী আমান, শিউলি আকতার, আলী জহির, বাবলা, আমান উল্লাহ, আহমদ রশিদ, মোজাহারুল ইকবাল লাভলু, মহিউদ্দিন মেসি, এম মাহফুজ, বখতিয়ার উদ্দিন, মুরাত অভি প্রমুখ।
এছাড়া গণমিছিল শুরু হওয়ার আগে দক্ষিণ ফটিকছড়ির ৭ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মাঠে জমায়েত হন। বিজ্ঞপ্তি