ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফটিকছড়ির তৃণমূলকে ধানের শীষ উপহার দিয়েছেন। আমাদের দায়িত্ব হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেয়া। সে লক্ষ্যে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, একটি গুপ্ত সংগঠন আমাদেরকে নানাভাবে বিভাজন করার চেষ্টা করছে। তাদের পরিকল্পনা নস্যাৎ করতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি গতকাল বুধবার বিকেলে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে নাজিরহাট বাজারে গণমিছিল শেষে ঝংকার মোড় এলাকায় পথসভায় প্র্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মিছিলটি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ঝংকার মোড়ে এসে শেষ হয়।
নাজিরহাট পৌরসভা বিএনপির আহব্বায়ক এজহার মিয়ার সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল’র সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহব্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, এইচ এম নাছির উদ্দীন, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, এস এম মুনসুর, জালাল উদ্দীন চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, ফয়েজ তারেক, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, হাসানুল কবির, গাজী আমান, আমান উল্লাহ, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি, এম মাহফুজ, মোজাম্মেল অভি প্রমুখ।











