পটিয়া প্রতিনিধি
পটিয়ার ডাইনামিক ইলেভেন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন সিজন ২ এর শ্বাসরুদ্ধকর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে। গত ৯ই নভেম্বর (রবিবার) রাতে স্থানীয় তরুণ প্রজন্মের ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমজমাট এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় পটিয়া পল্লী বিদুৎ টার্ফে। এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল- গোল্ডেন স্পার্টান্স বনাম আয়রন টাইটানস। খেলার শুরু থেকেই মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দর্শক গ্যালারিতে দর্শকদের গর্জন সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত দারুণ দলীয় সমন্বয় ও অসাধারণ খেলার প্রদর্শনী দেখিয়ে আয়রন টাইটানসকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় গোল্ডেন স্পার্টান্স। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম রাজু, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রুবেল দাশ, এস পি কোচিংয়ের শিক্ষক হৃদয় দে।











