দেশ বাঁচাতে ধানের শীষে ভোট চাই : নিয়াজ খান

1

নাজিরপুলস্থ কর্ণফুলী গলিতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফা ও ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে আব্দুল হালিমের সভাপতিত্বে ২৭ নভেম্বর বাদ মাগরিব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দেশকে বাঁচাতে হবে। তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সুষ্ঠুভাবে দেশ পরিচালনার একমাত্র মুক্তির সনদ। এই ৩১ দফার বার্তা এলাকাবাসীর ঘরে ঘরে পৌঁছাতে হবে। ধানের শীষে ভোট দিতে মহিলাদের উৎসাহিত করতে হবে।
মা বোনদের নিয়ে একটি টিম করে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। মিথ্যার ফুলঝুরি দিয়ে যাতে কোন বিভ্রান্ত করতে না সে ব্যাপারে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দল নেতাকর্মী সজাগ থাকার আহবান জানান তিনি। সভায় বক্তব্য দেন ২৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহব্বায়ক আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এ এস এম নাছির, আমির উদ্দিন বাবুল, মনির উদ্দিন বাবুল, মোজাহের খান, আব্দুল করিম সেলিম, মো. শাহজাহান, হাজী ইসমাইল, আব্দুল নুর, আজিজুর রহমান ভুলু, নাসির খান, ঈসা খান জামাল খান, হাজী আব্দুল করিম, নাজের খান, আবুল হাসান আবুল, আবুল কাশেম, মনোয়ার উদ্দিন মনু, শাহজাহান মোল্লা, যুবদল নেতা মুরাদ উদ্দিন, মাঈনউদ্দিন, দেলোয়ার, সোহাগ, মহিলা দল নেতা বেবী আক্তার, জাহানারা বেগম জানু, রুবিনা, লাভলী, রেখা আক্তার, লিজা, রুনা আক্তার ও তানিয়া। বিজ্ঞপ্তি