যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট হাসিনার রায়ের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। তিনি গত সোমবার নাসিরাবাদ গার্লস স্কুল গেটে ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রভিত্তিক স্থানীয় এলাকা বাটাগলি, আলফালাহ গলি, উইমেন কলেজ, গার্লস স্কুল, বয়েজ স্কুল, সিএন্ডবি, চৌধুরীপাড়ার আপামর জনসাধারণের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে ও ৪২নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাসুদ আলমের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল, নুর ইসলাম লেদু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম বাবু, গাজী সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহব্বায়ক মুহাম্মদ রফিক, মুহাম্মদ কামাল, ইব্রাহিম খান। বিজ্ঞপ্তি











