ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর যৌথ উদ্যোগে সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী স্মৃতি বৃত্তি ও সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী গবেষণা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ঢাবির কলা ভবনে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের টি এ গাঙ্গুলি লাইব্রেরি অব ওয়ার্ল্ড রিলিজিয়নে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাউসার মোস্তফা আবুলউলাইয়া এবং দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউটের (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি শহাজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম। বিজ্ঞপ্তি











