দেবী রাণী বড়ুয়া স্মরণে সংঘদান

4

চন্দনাইশ সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামের বড়দা পরিবারের সন্তান, রত্নাংকুর বৌদ্ধ বিহারের উপাসক প্রয়াত নিরোধ বরণ বড়ুয়া’র সহধর্মিণী শ্রীমতী দেবী রাণী বড়ুয়া গত ৮ নভেম্বর সকালে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছে ৭৯ বছর। তিনি দুই পুত্র সমীরণ বড়ুয়া যিশু এবং কালা বাবু বড়ুয়া বিশুর ও বড় মেয়ে শিপ্রা বড়ুয়ার গর্ভধারিণী মা। ১০ নভেম্বর সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে পুণ্যস্মৃতি স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।
সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুচিয়া সুখানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার চতুর্থ সংঘরাজ রতনজ্যোতি মহাস্থবিরের শিষ্য অতুলানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সহ-সভাপতি ও উত্তর হাসিমপুর বন বিহারের নবরুপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাস্থবির।
উদ্বোধন করেন বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান জে. বি. এস আনন্দবোধি স্থবির, জোয়ারা শ্রদ্ধানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বোধিপ্রিয় স্থবির, সাতবাড়িয়া শান্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র ভিক্ষু, প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, অভয়মিত্র ভিক্ষু, পূর্ণরত্ন ভিক্ষু প্রমুখ। বিজ্ঞপ্তি