দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির নবাগত অধিনায়ক সাথে জনকল্যাণ ও জননিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভা করা হয়েছে। ২৫ নভেম্বর সকাল ১১টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) আয়োজনে জনকল্যাণ ও জননিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি লে. কর্নেল ইস্তিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, পার্বত্য অঞ্চলের একটি মহল সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে করছে। ৫৮ কিলোমিটার ভারতের সাথে সীমান্ত অরক্ষিত ছিল। ৭ বিজিবির অধীনে ৮ কিলোমিটার সীমান্ত নিরাপত্তায় কাজ করছে। সকলের সমষ্টিগত সহযোগিতায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আর্থসামাজিক, নিরাপত্তা উন্নয়ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে। পাহাড়ের সকল সম্প্রদায় সহাবস্থানে থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে সকল সম্প্রদায়ের মাঝে শান্তি সম্প্রীতি বজায় থাকবে। আরও বক্তব্য রাখেন, বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল্লাহ, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠাতা সভাপতি আনন্দ মোহন চাকমা, খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি যুগলক্ষণ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাংবাদিক মো সোহেল রানা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাবুছড়া কলেজ অধ্যক্ষ সুপ্রিয় চাকমা প্রমুখ।










