দীঘিনালায় অবৈধ ইট ধ্বংস করে দিলেন ইউএনও

2

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি দিগানোর উপজেলা হাইকোর্টের আদেশ অমান্য করে ইট তৈরি করার কারণে কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, দীঘিনালা ইউনিয়নের পুলিন হেডম্যান পাড়ায় অবস্থিত আল্লাহর দান ইটভাটায় ইট তৈরির অভিযোগ পাওয়া যায়। সেখানে অভিযান চালান তিনি। অভিযোগের সত্যতা পেয়ে তিনি তৈরিকৃত ১ লাখ পিস কাঁচা ইট নষ্ট করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান বলেন, হাইকোর্টের আদেশ ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী গত তিন মাস আগে নোটিশ নিয়ে জানিয়ে দেয়া হয়েছে পার্বত্য অঞ্চলের ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও গোপনে আল্লাহ’র দান ইটভাটা অবৈধভাবে হাইকোর্টের আদেশ অমান্য করে ইট তৈরি করছিল। তাই কাঁচা ও আধা শুকনা ইটগুলো নষ্ট করে দেয় হয়েছে।