আলমগীর খানকাহ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আনজুমান রিসার্চ সেন্টারে দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির সাথে গাউসিয়া কমিটি বাংলাদেশ আহবায়ক কমিটি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটি, চটগ্রাম উত্তর জেলা আহবায়ক কমিটি এবং গাউসিয়া কমিটি ঢাকা মহানগরের মতবিনিময় সভা গত ২৫ নভেম্বর বাদে আসর দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহবায়ক, আনজুমান ট্রাস্ট এর জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোরআন শরীফ তিলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম পরিবেশন করেন দা’ওয়াতে খায়র দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী। মোনাজাত করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও স্ট্যান্ডিং কমিটির সদস্য আল্লামা আবদুল মান্নান।
আগামী ১,২,৩ জানুয়ারি আলমগীর খানকাহ শরীফে দা’ওয়াতে খায়র মু’আল্লিম প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬ এবং ১৫ জানুয়ারি দা’ওয়াতে খায়র ইজতিমা বাস্তবায়নে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি, দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির সদস্য মুহাম্মদ কমর উদ্দীন সবুর, স্ট্যান্ডিং কমিটির সদস্য আনজুমান ট্রাস্ট কেবিনেট মেম্বার পেয়ার মুহাম্মদ ও সদস্য সচিব, আনজুমান ট্রাস্ট মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার।
সভায় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট কেবিনেট মেম্বার ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ হোসেন খোকন। আনজুমান ট্রাস্ট সদস্য এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ ইলিয়াস, ট্রাস্ট কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ তৌহিদুল করিম ও ড. মোহাম্মদ সাইফুল আলম। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হায়দারী, আহবায়ক কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল খালেক আলকাদেরী। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটির আহবায়ক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, সদস্য সচিব শেখ সালাহ উদ্দিন, সদস্য প্রফেসর আবদল মান্নান। গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন, আনজুমান রিসার্চ সেন্টার’র গবেষক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম কাদেরী, ঢাকা আনজুমান সেচ্ছাসেবক মুহাম্মদ আবুল হাসান ও মাওলানা মুহাম্মদ রায়হান উদ্দিন ফারুকী। বিজ্ঞপ্তি











