স্পোর্টস ডেস্ক
শেষ হয়ে গেল এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের আগেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানরা দল পেয়ে গিয়েছিলেন। ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, হাসান মাহমুদদের মত ক্রিকেটাররা।
কিন্তু হতাশায়ও ডুবতে হয়েছে বেশ কয়েকজনকে। পরিচিত ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের মধ্যে দল পাননি মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম। রিশাদকে দলে নেওয়ার জন্য শুরুতে এবার তেমন আগ্রহ ছিল না কারও। ৬০ লাখ টাকা মূল্যমানের ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন রিশাদ। এই ক্যাটাগরি থেকে সবার শেষে তাকে দলে নেওয়া হয়েছে। এছাড়া দল পাননি সৈকত আলি। পরিচিত মুখদের ভেতর মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাজমুল ইসলাম অপুকে নিয়ে আগ্রহ ছিল না কোনো দলের। অবশ্য তাদের সুযোগ শেষ হচ্ছে না এখানেই। যেকোনো দল চাইলে অবিক্রিতদের দলে নিতে পারবেন।











