দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ফয়েজ উল্লাহ মিয়া উকিলের কন্যা চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী সুলতানা নুরজাহান রোজী। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মর্জিনা বেগম, সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে মানপত্র ও জ্যামিতি বক্স বিবরণ বিতরণ করা হয়।
শাহেদা বেগম বলেন, একজন শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা, ভালো প্রস্তুতি নিয়ে বার্ষিক ও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে অভিভাবকদের অবশ্যই সচেতন থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শারীরিক সুস্থতার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের জাঙ্কফুড পরিহার করারও পরামর্শ দেন তিনি। বিজ্ঞপ্তি











