দক্ষিণাঞ্চল পিডিবি’র প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ

1

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন আহমেদকে ময়মনসিংহ থেকে বদলি করে বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে বর্তমান দায়িত্বরত প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়‚ন কবীর মজুমদারকে সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে (নারায়ণগঞ্জ) পদায়ন করা হয়েছে। তাঁরা দুইজনই অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদমর্যাদা হলেও প্রধান প্রকৌশলী না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে সে দায়িত্ব পালন করেন। রবিবার সন্ধ্যায় বিউবোর কর্মচারী পরিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়‚ন কবীর মজুমদারকে বিতরণ দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম থেকে বদলি করে সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে (নারায়ণগঞ্জ) পদায়ন করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন আহমেদকে বিতরণ কেন্দ্রীয় অঞ্চল, ময়মনসিংহ থেকে বদলি করে বিতরণ দক্ষিণাঞ্চল, চট্টগ্রামে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিউবোর কর্মচারী পরিদপ্তরের উপ-পরিচালক-১ মোজাম্মেল হকের স্বাক্ষরিত আদেশে জানানো হয়, বোর্ডের স্বার্থে জারি করা এই রদবদল অবিলম্বে কার্যকর হবে।