ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না

2

বোয়ালখালী প্রতিনিধি

গণভোটের নামে একটি দল ভোট না হওয়ার জন্য নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন গুপ্ত হত্যার পথেও নেমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন। গত শনিবার সন্ধ্যায় পৌরসভার পূর্ব গোমদন্ডীস্থ নিজ বাসভবনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোস্তাক আহমেদ খাঁন বলেন, ‘যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন, মিছিল-মিটিং করেছেন, দলের প্রার্থীকে বিজয়ী করতে গিয়ে মামলা-মোকদ্দমার আসামি হয়েছেন- তাদের যদি যথাযথ মূল্যায়ন না হয়, তবে এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না’।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এম কামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, পৌরসভা বিএনপির সিনিয়র সাবেক সদস্য সৈয়দ মোজাম্মেল হক, রফিক ইসলাম নুরুল কবির, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এতে উপস্থিত ছিলেন শামসুল আলম, কাজী কামাল, জাহাঙ্গীর আলম খোকন, জাহাঙ্গীর মাস্টার, দুলু মেম্বার, আবুল মুনসুর, কালু হাজী মুছা, হাসি মিয়া, এরশাদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ-সাংগঠনিক জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক আমির হোসেন জুয়েল, সোলেমান, খোরশেদ আলম, আজগর, খালেক, শাহাজাহান, রোকন, রাশেদ, সোহেল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহব্বায়ক হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, হাসান নাজিম, আরাফাত চৌধুরী, ছাত্রদল নেতা রাহাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শেষে আহত এরশাদ উল্লাহর দ্রæত আরোগ্য কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।