অবৈধ অভিবাসন মোকাবিলায় নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাজ্য। যে তিনটি আফ্রিকান দেশ তাদের অবৈধভাবে যুক্তরাজ্যে থাকা নাগরিকদের ফিরিয়ে নিতে অসহযোগিতা করছে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই কঠোর ব্যবস্থার ঘোষণা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিক ধাপে যে তিনটি দেশকে টার্গেট করা হয়েছে, সেগুলো হলো- অ্যাঙ্গোলা, নামিবিয়া এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি)। হোম অফিসের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে এই তিনটি দেশের হাজার হাজার অবৈধ অভিবাসী এবং বিদেশি অপরাধী থাকা সত্তে¡ও তারা নাগরিকদের ফেরত নেওয়ার প্রক্রিয়ায় ‘অগ্রহণযোগ্যভাবে কম সহযোগিতা’ করছে এবং ‘বাধা সৃষ্টি করছে’, এ কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তার ‘নৈতিক অভিযান’ পূর্ণ করতে বদ্ধপরিকর। তিনি মনে করেন, এই অভিবাসন দেশের কাঠামোকে ‘ছিঁড়ে ফেলছে’। এই প্রস্তাবটি তার বৃহত্তর পরিকল্পনার একটি প্রধান অংশ। এই প
দক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য সেই একই কৌশল গ্রহণ করল, যা এর আগে যুক্তরাষ্ট্রও অসহযোগী দেশগুলোর ওপর নির্বাসন নিয়ে চাপ সৃষ্টি করতে ব্যবহার করেছে।
এই ভিসা নিষেধাজ্ঞার আওতায়, যদি তিনটি দেশ অবিলম্বে তাদের প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা উন্নত না করে, তবে ব্রিটেন দ্রুত তাদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করবে— যার মধ্যে সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞাও থাকতে পারে। এই শক্তিশালী চাপের মাধ্যমে যুক্তরাজ্য এমন নাগরিকদের ফিরিয়ে নিতে দেশগুলোকে বাধ্য করতে চাইছে, যাদের ব্রিটেনে থাকার কোনও আইনগত অধিকার নেই।
যুক্তরাজ্য সরকার শাস্তি আরোপের ক্ষেত্রে ধাপভিত্তিক ব্যবস্থা ব্যবহার করার পরিকল্পনা করেছে। এর শুরুটা নরম ক‚টনৈতিক পদক্ষেপ দিয়ে হলেও, পরে তা সরকারি কর্মকর্তা, পর্যটক এবং ব্যাবসায়িক পরিদর্শকদের জন্য ভিসা স্থগিতাদেশের মতো কঠোর শাস্তিতে পৌঁছাতে পারে।











