চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহত করতে হলে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করতে হবে। সুখি সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়তে হলে মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে হবে। দেশ ও জাতির সামগ্রিক মুক্তির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত জরুরি। কারণ তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এখনো সংগ্রাম করছেন। প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে তিনি আলাদাভাবে চিন্তা করছেন। তারেক রহমান শুধু বিএনপির নয়, তিনি জাতির সম্পদ। দেশের মানুষ তাঁর নেতৃত্বের প্রতি আস্থাশীল।
গতকাল রবিবার সন্ধ্যায় নগরের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সৈয়দ শাহ রোড বিএনপি পরিবারের উদ্যোগে শীতার্তদের মাঝে ‘শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, পটিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নগর বিএনপির সাবেক বাণিজ্য সম্পাদক হেলাল চৌধুরী, হাজী মহিউদ্দিন, হাজী নবাব খান। বক্তব্য দেন এম এ হামিদ, বাকলিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, নাজের সওদাগর, নাজমুল হক নাজু, ওয়ার্ড বিএনপির য্গ্মু আহব্বায়ক জসিম উদ্দিন, কামরুন্নেছা, আব্দুর রহিম, মো. পারভেজ, মো. হারুন, ম. হামিদ, গোলজার হোসেন, আমির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি











