তারেক রহমানের জন্মদিনে পানির ফিল্টার প্রদান

1

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পানির ফিল্টার প্রদান করা হয়। উদ্যোগটি গ্রহণ ও বাস্তবায়ন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সামিউল আহসান খান। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রয়াস ভবিষ্যতে আরও বড় সামাজিক উদ্যোগের পথ খুলে দেবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি