ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশনায়ক তারেক রহমান তৃণম‚লকে মুল্যায়ন করেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি বলেন, দেশি-বিদেশি একের পর এক ষড়যন্ত্র হলেও তৃনম‚লের কারণে অতীতে বিএনপির কোন ক্ষতি করতে পারেনি ষড়যন্ত্রকারীরা, ভবিষ্যৎও পারবে না। তারপরও ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সজাগ থাকতে হবে।
তিনি গতকাল শনিবার দাঁতমারা ইউনিয়নের চৌধুরী পাড়ায় স্থানীয় বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে এসব কথা বলেন।
মোজাম্মেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও বেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহব্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, নাজিম উদ্দিন বাচ্চু, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, আবুল খায়ের, মিঞা মোশাররফুল আনোয়ার চৌধুরী মশু, ইউসুফ চৌধুরী, কামাল উদ্দিন, আবদুল মালেক, নাছির উদ্দীন, আতিক চৌধুরী, মো. মিলটন, একরামুল হক, শাকিল চৌধুরী রনি, এম এ মাহফুজ প্রমুখ। বিজ্ঞপ্তি











