একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রয়াণে ফ্রান্সের প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে স্মৃতিচারণ ও শোকসভা গত ১৩ নভেম্বর বিশ্বশান্তি বৌদ্ধ মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের প্রধান উপদেষ্টা বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ বিজয়ানন্দ মহাথের, ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক প্রিয়রক্ষিত থের। উপস্থিত ছিলেন ফ্রান্সে অবস্থানরত বাঙালি বৌদ্ধ উপাসক-উপাসিকা। সন্ধ্যায় সমবেত বন্দনা, অনিত্য গাথা আবৃত্তি এবং পুণ্যদান করা হয়। বিজ্ঞপ্তি










