ঠাকুর অনুকূলচন্দ্রের বিভাগীয় উৎসবে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা

1

যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসবের ‘চট্টগ্রাম বিভাগীয় উৎসব’ ২৭ নভেম্বর বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হলে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয়েছে। দু’দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিবসে অনুষ্ঠানমালার মধ্যে ছিল-ভক্তিগীতি প্রতিযোগিতা (শিশু-কিশোরদের), নামজপ ও ঠাকুরের আশীষবাণীসহ অমিয় গ্রন্থাদি পাঠ, প্রসাদ বিতরণ, ভক্তিগীতি, আলোচনা সভা।
প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। সমবেত প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এতে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। অনুষ্ঠানে বক্তব্য দেন সৎসঙ্গ বাংলাদেশ’র সহ-সভাপতি সহপ্রতি ঋত্বিক অধ্যাপক প্রদীপ কুমার দেব, সৎসঙ্গ চট্টগ্রামের সভাপতি সহপ্রতি ঋত্বিক তিমির কান্তি সেন বিহার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি সহপ্রতি ঋত্বিক সুভাষ চন্দ্র আচার্য, সাধারণ সম্পাদক সহপ্রতি ঋত্বিক অজয় কুমার ধর, উৎসবের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দী প্রমুখ।
আজ ২৮ নভেম্বর দিনব্যাপী ঐতিহাসিক জেএম সেন হলের উৎসব মঞ্চে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি