ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর অর্থায়নে পরিচালিত ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ‘শিখা প্রকল্প’-এর উদ্যোগে গত বুধবার চট্টগ্রামে ট্রাফিক সহায়তাকারী গ্রæপ ও ব্র্যাক স্বেচ্ছাসেবকদের জন্য এক দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি দি এলিনা হোটেল অ্যান্ড স্যুটস, স্টেশন রোডে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান লক্ষ্য ছিল গণপরিবহন ও জনসমাগমস্থলে জেন্ডারভিত্তিক সহিংসতা এবং যৌনহয়রানি প্রতিরোধ ও মোকাবিলার জন্য স্থানীয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নারী-বান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পারেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. রবিউল ইসলাম। কর্মশালার সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. ইনামুল হাসান এবং সঞ্চালনা করেন ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ‘শিখা প্রকল্প’-এর লিড মো. নাজমুল হক। অনুষ্ঠানে আরও উপসিথত ছিলেন ব্র্যাক জেন্ডার অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক হামিদুল হক, ট্রাফিক সহায়তাকারী গ্রুপের ইনচার্জ মো. আজিম উদ্দিন ছিদ্দিকী এবং সহযোগী সংস্থা বøাস্ট ও ইপসা টিমের প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণে ট্রাফিক সহায়তাকারী গ্রæপ ও ব্র্যাক কমিউনিটি স্বেচ্ছাসেবকসহ মোট ৩২ জন অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি











