টেকনাফে ৪ মানব পাচারকারী আটক

1

পূর্বদেশ ডেস্ক

টেকনাফে ‘মানব পাচারকারী’ সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ সময় ছয় নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান। আটককৃতরা হলেন, আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)। তারা উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি পাড়া এলাকার আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দার (৩০) বাড়ি ঘেরাও করা হয়। সেখানে থেকে পাচারকারীদের আটক ও ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। মোতালেব পলাতক রয়েছে। খবর বিডিনিউজের।
পাচারকারীরা উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাত্রার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ফাঁদে ফেলে। তারা নৌপথে মানুষ পাচার করে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আটকদের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।