নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য তদারকির জন্য গতকাল মঙ্গলবার নগরীর খাতুনগঞ্জ এবং পাহাড়তলী পাইকারি বাজারে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স বিশেষ পরিচালনা করেছে।
পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (কাট্টলী সার্কেল) হুছাইন মুহাম্মদ। এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অপরাধে ২টি মামলা দায়ের এবং ২ জনকে জরিমানা করা হয়।
অপরদিকে, খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তে পরিচালিত জেলা প্রশাসনের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।
অভিযানকালে বিভিন্ন আড়তে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ যাচাই এবং ব্যবসায়ীদের সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অপরাধে ৫টি মামলা দায়েরের পাশাপাশি ৫ জন অভিযুক্তকে অর্থদন্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি











