পরমপ্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসবের ‘চট্টগ্রাম বিভাগীয় উৎসব’ সমাপনী দিবস বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৮ নভেম্বর জেএম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র আচার্য্যরে সভাপতিত্বে বিকালে অনুষ্ঠিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ’র সহ-সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব। উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, ডা. কালিচরণ মন্ডল, অ্যাড. ঝন্টু চন্দ্র ওঝা, তিমির কান্তি সেন, অজয় কুমার ধর, লায়ন আর.কে দাশ রুপু, বিপ্লব পার্থ, সৌরভ প্রিয় পাল প্রমুখ। সকালে চিকিৎসক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুব্রত রায় পিন্টু। আলোচনায় অংশ নেন ডা. নিতাই প্রসাদ দত্ত, ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, ডা. মোহাম্মদ সায়েম, ডা. নারায়ণ চন্দ্র নাথ, ডা. টিপু মজুমদার, ডা. অজয় ভট্টাচার্য, ডা. নিউটন ঘোষ প্রমুখ। নমিতা ভৌমিকের সভাপতিত্বে দুপুরে মাতৃসম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। বক্তব্য দেন মৃণালিনী চক্রবর্তী, কমলা চৌধুরী, শক্তি চৌধুরী, রত্না চক্রবর্তী প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালার বিভিন্ন পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, রাজনীতিবিদ আবু সুফিয়ান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বেদপাঠ, নাম সংকীর্ত্তন, শিশু-কিশোরদের নৃত্য প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, ছড়াগানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সমবেত প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি











