বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া জাতিকে নেতৃত্ব দিয়ে যে পথ দেখিয়েছে সেই পথেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। শহীদ জিয়াই বাংলাদেশের সাধারণ মানুষের আত্মপরিচয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থনৈতিক মুক্তি অর্জনে কৃষি ও শিল্প বিপ্লব, বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির ভিত্তিতে সার্ক প্রতিষ্ঠা, ওআইসিকে শক্তশালী ভিত্তির ওপর দাঁড় করানোসহ জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।
তিনি বলেন, এখনও বাংলাদেশের অর্থনীতি যে তিনটি ভিত্তির উপর দাঁডিয়ে আছে তার সবকটিই শহীদ জিয়ার প্রবর্তিত। কৃষি বিপ্লব, তৈরি পোশাক খাত এবং রেমিট্যান্স খাতের উন্নয়নই ভিশনারী নেতৃত্বের উদাহরণ।
তিনি গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অডিটোরিয়ামে এক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবার এই সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মো. জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সেমিনার উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর মো. মহিউদ্দিন, প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া, চাকসুর এ জি এস আইয়ুবুর রহমান তৌফিক, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, প্রফেসর এজিএম নিয়াজউদ্দীন, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম এ সবুর।
উপস্থিত ছিলেন আইন অনুষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাফরুল্লাহ, ড. প্রফেসর আল ফোরকান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ শিক্ষক বুদ্ধিজীবী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। বিজ্ঞপ্তি











