জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার কনফারেন্স কক্ষে গত ১৮ অক্টোবর বেলা ২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। সভা উদ্বোধন করেন কাজী আব্দুল আলীম রেজভী, সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন জামেয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী জামেয়ার প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী সর্বোপরি সার্বিক কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, এই মাদরাসা ও কারিগরি মাদরাসা বিভাগ আমরা একটি পরিবার। মাদরাসা শিক্ষার উন্নয়নে আমরা দিনরাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এই জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সম্পর্কে পূর্ব হতেই অবহিত রয়েছি। আমরা কারিগরি ও মাদরাসা বিভাগ এই মাদরাসাকে পৃথক দৃষ্টিকোণ হতে মূল্যায়ন করি। আপনারা শিক্ষার্থীদের আমানত হিসেবে তাদের সাথে শ্রেণিকক্ষের বাহিরেও নিবিড় সম্পর্ক রাখবেন। এই প্রতিষ্ঠান যেভাবে মাদরাসা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে তা ভবিষ্যতে আরো বেগবান হবে বলে আমি বিশ্বাস করি।
আমরা সকলের প্রচেষ্টায় মাদরাসা শিক্ষার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আমি বিশ্বাস করি। সভাপতি বক্তব্যে বলেন, জামেয়াতে বর্তমানে ১০ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আপনার এই গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমাদের সকল প্রকার কার্যক্রম অনলাইনভিত্তিক। মাদরাসার শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নে আনজুমান ট্রাস্ট, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিম সভার মাধ্যমে নিবিড় যোগাযোগ করা হয়। বিজ্ঞপ্তি











