চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজীব উদ্দিন আখন্দের পিতা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা জামাল উদ্দিন আখন্দ (৬৫) রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন সকাল ১১টায় নগরীর খুলশী থানাধীন লেক ভ্যালী আবাসিক এলাকার নুরীয়া মাদরাসায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মাদবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জামাল উদ্দিনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি











