‘জামানার দাজ্জাল খতমে নবুওয়ত অস্বীকারকারীরা’

1

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত ফাহাহিলের উদ্যোগে আয়োজিত ফাহাহিল টাক্কারা সেমিনার হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে দোয়া মাহফিল ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাওলানা কামারুল হাসান ও আনজুমানে খোদ্দামুল মুসলিমিন কুয়েত শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ, মাওলানা কাউসার আহম্মদ, হাফেজ মাওলানা দিদারুল ইসলাম, সভাপতি খিজিল শাখা, ব্যবসায়ী মোহাম্মদ সোহেল, সাইদুল হক সাইদ প্রমুখ। সভাপতিত্ব করেন ফাহাহিল শাখার সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ নিজাম। যৌথভাবে সভা পরিচালনা করেন দেলোয়ার হোসেন লেদু এবং সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার এবং মোহাম্মদ শফি। উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, মো. আনসুর, মো. ফোরকান, সৈয়্যদ আহমদ, মোহাম্মদ পারভেজ, কামাল, ঝিনুক। সালাতুসালাম ও দোয়া মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি। বক্তারা বলেন, ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি ও কুরআন মাজিদের সঠিক তরজুমা-তাফসীর না জেনে মুসলমানদের বিভ্রান্তি করে মনগড়া ইতিহাস ও মিথ্যা বক্তব্য লেখনীর মাধ্যমে একশ্রেণির নামধারী ইহুদীদের দালালরা দেশ-বিদেশে ফিৎনা ছড়াচ্ছে। বক্তারা সুফিবাদের মাধ্যমে ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি জেনে সত্যিকার মোমিন হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি