জাতীয় পার্টির মতবিনিময় সভা

1

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নবনিযুক্ত উপদেষ্টা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সারাদেশে ৩০০ আসনের প্রার্থী প্রস্তুত রেখেছে। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সাত্তার রনি সভাপতিত্বে ও জেলা জাপার যুগ্ম আহব্বায়ক বোরহান উদ্দিন ফারুকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, জেলা জাপার যুগ্ম আহব্বায়ক আব্দুর রব চৌধুরী টিপু, এম এ সালেম, কাজী মজিবুর রহমান, কাজী নুরুচ্ছাফা, ইউসুফ চৌধুরী, আলী আকবর চেয়ারম্যান, মোহাম্মদ ফরিদ। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খান (মেম্বার), আনোয়ারা উপজেলা সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কর্ণফুলী উপজেলা সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী চাঁদ, ডা. হালিম, জেলা যুব সংহতির সাবেক সভাপতি আব্দুর রহমান, জেলা যুব সদস্য সচিব রুপের সরকার, সাবেক সদস্য সচিব দুলা মিয়া মেম্বার, পটিয়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নাজিম সওদাগর, জেলা জাপা সদস্য মো. আবুল কাশেম, এম ইরফান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি