জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবস উদ্যাপিত

2

‘অন্তহীন অবহেলা ডিপ্লোমা পেশার, নির্বিকার অতীতের সব সরকার’ স্লোগান নিয়ে ১২তম বারের মতো জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবস নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। ২৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, অতিথি ছিলেন চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, ফরেস্ট্রি সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, আনোয়ারা নূর নার্সিং কলেজের অধ্যক্ষ মিনারা খানম, ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ ইলা দাস।
গবেষক খন রঞ্জন রায়ের পরিচালনায় ডিপ্লোমা শিক্ষা ও পেশার বৈষম্য, সমস্যা এর সমাধানের সুস্পষ্ট সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা মো. আবুল হাসান, সদস্যসচিব মো. শহীদুল আলম চৌধুরী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষক সাইদুল হক, বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি খোরশেদ আলম চৌধুরী, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের সহসভাপতি মো. সালাহউদ্দিন, টেক্সটাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র প্রতিনিধি মো. ইশতিয়াক, ডিপ্লোমা শিক্ষার্থী কাকিলা বেগম, সঞ্জয় বড়ুয়া, কৃষিবিদ মিজানুর রহমান, এনজিলা পিয়ারু প্রমুখ।
অনুষ্ঠানে ডিপ্লোমা শিক্ষা ও পেশায় সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় দুইজন ডিপ্লোমা পেশাজীবীকে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন ডা. হোছনে আরা বেগম ও হাজী মো. মতিনুল হক টিপু। বিজ্ঞপ্তি