জাতীয় চ্যাম্পিয়নশিপ সেমিতে চট্টগ্রাম-দিনাজপুর ম্যাচ আজ

5

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলতে চট্টগ্রাম জেলা দল বর্তমানে ঢাকা অবস্থান করছে। আজ ১১ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় ঢাকা কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের ১ম সেমিফাইনালে চট্টগ্রাম জেলা মোকাবেলা করবে দিনাজপুর জেলার। গতকাল দুপুরে ঢাকা পৌঁছে বিকালে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করে চট্টগ্রাম। খেলায় জয়ের ব্যাপারে আশাবাদী চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার সরওয়ার আলম চৌধুরী মনি, কোচ নাজিম উদ্দিন নাজু ও অধিনায়ক আলাউদ্দিন চট্টগ্রামবাসীর কাছে দোয়া কামনা করেছেন।