‘জাগতিক ও আত্মিক জীবনের ভারসাম্যের দীক্ষা দেয় মাইজভান্ডারী দর্শন’

2

মহান আল্লাহর আওলিয়াগণের মাধ্যমে ব্যক্তির জাগতিক ও আত্মিক জীবনে ভারসাম্যের দীক্ষা দেয় মাইজভান্ডারী দর্শন। জ্যোতি শব্দের অর্থ আলো এবং এর ভিত্তি মাইজভান্ডারী দর্শন। নৈতিক সমস্যা থেকে উত্তোরণ, উন্নত চরিত্র গঠন এবং স্রষ্টা-সৃষ্টির সম্পর্ক সৃষ্টি করে শিক্ষার্থী ও যুবসমাজকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি প্রচেষ্টা এই জ্যোতি ফোরাম। ১৪ নভেম্বর সন্ধ্যায় ফটিকছড়ির হারুয়ালছড়ির শোকর-এ-মওলা মনজিলে জ্যোতি ফোরামের চতুর্দশ বর্ষপূর্তি, বার্ষিক সাধারণ সভা এবং বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর ৩৭ তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত ৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, মাইজভান্ডারী গবেষক ও লেখক জনাব শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন তাজকিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আবু নাসের নুর অন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত¡ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া এবং আন্তর্জাতিক শায়ের ও ইসলামিক কবি মোহাম্মদ নুরুল কিবরিয়া সাকিব। মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজম, উপদেষ্টাদের পক্ষ থেকে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের অফিসার ডা. পঞ্চানন দাশ গুপ্ত। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং শোকর-এ-মওলা মনজিলের মুখপত্র-‘শোকর’ ম্যাগাজিনের ৪র্থ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ম্যাগাজিন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরীসহ সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
জ্যোতির বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের উপর ভিডিও প্রেজেন্টেশন ও আর্থিক বিবরণ পাঠান্তে প্রধান উপদেষ্টা কর্তৃক জয়নাল আবেদিন তাওরাতকে সভাপতি ও নেওয়াজ শাহরিয়ার আসিফকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশন এর জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং কেক কাটার মাধ্যমে চতুর্দশ বর্ষপূর্তি উদযাপিত হয়। সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম, সেমা মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি