চট্টগ্রাম চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড মাঠ থেকে চট্টগ্রাম-৯ (বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
গতকাল শুক্রবার এই মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ডা. একেএম ফজলুল হক একজন সৎ, শিক্ষিত ও সমাজমুখী ব্যক্তি। জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, চট্টগ্রাম-৯ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে তার হাতকে শক্তিশালী করবেন।
তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের শক্তিই আমাদের শক্তি, এবং তাদের সহযোগিতায় আমরা ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।
মোটরসাইকেল শোভযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম- ৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লুৎফুর রহমান, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, কোতোয়ালি থানা নায়েবে আমীর অধ্যাপক আব্দুলজ্জাহের, চাকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, কোতোয়ালি সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, চট্টগ্রাম-৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদসহ জামায়াতের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।
শোভাযাত্রাটি চকবাজাস্থ প্যারেড মাঠ থেকে শুরু হয়ে কিউ সি পেট্রোল পাম্প, জামালখান, লালখান বাজার, টাইগারপাস, নিউমার্কেট মোড়, কোতোয়ালি মোড়, ফিরিঙ্গী বাজার, নতুন ব্রীজ, বাকলিয়া এক্সেস রোড, চন্দনপুরা, চকবাজার, প্রবর্তক মোড়, মেহেদীবাগ হয়ে ওয়াসা জামিয়াতুল ফালাহ্ মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় দাঁড়িপাল্লাা প্রতীকে ভোট দিতে ভোটারদের আহবান জানান দলটির নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি











