জনআকাক্সক্ষা পূরণ হয়নি

0

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে বলা হয়, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি।
এছাড়াও বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিশেষে বৈঠকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
এর আগে গতকাল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর দলের ‘তাৎক্ষণিক ব্রিফিংয়ে’ সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়ার বলেন, জামায়াত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে, প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাক্সক্ষা পূরণ হয়নি।
বেলা আড়াইটায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এক সঙ্গে আয়োজনের ঘোষণা দেন।
বেলা সাড়ে ৩টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হল, নতুন প্রস্তাবিত জুলাই সনদ ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে ৪৮টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হ্যাঁ-না মতামত দেবেন।
একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই সনদ সম্পর্কে অবহিত হয়ে তিনি হ্যাঁ-না ভোট দেওয়ার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মনস্থির করবেন। অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবেৃ এটা একটা সংকট তৈরি করবে। যে সংকটমুক্ত নির্বাচনের আশা আমরা করেছিলাম সেই সংকট রয়ে গেল।
জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও উভয়কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি চালুর দাবিসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার জামায়াতসহ আটদল ঢাকায় সমাবেশ করেছে। রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যুমনার সমানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো।