চৌধুরীহাটে শিক্ষা প্রতিষ্ঠানে সিটিজেন্্স ব্যাংকের কম্পিউটার প্রদান

6

আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও আলোকিত মানব হিসেবে গড়ার লক্ষ্যে সিটিজেন্্স ব্যাংক চৌধুরী হাট শাখার উদ্যোগে মর্নিং ডিউ স্কুল অ্যান্ড কলেজে তিনটি কম্পিউটার প্রদান করা হয়। এ উপলক্ষে স্কুল এন্ড কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন সিটিজেন্্স ব্যাংক পিএলপি ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সুবীর পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেন্্স ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ও চৌধুরীহাট শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি সূত্রধর, লোহাগড়া শাখার ভিপি ও শাখা ব্যবস্থাপক এম এস জাহাঙ্গীর, এক্সিকিউটিভ অফিসার সজীব দাশ, মর্নি ডিউ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রাশেদুল আলম, ভাইস প্রিন্সিপাল নাভিলা রহমান, সিরাজুল মনির, বিরেশ্বর ধর, নুরুল আবছার, সৌমা পুরোহিত, শারমিন টিমা, আয়েশা তাহেনি এবং ওমর ফারুকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ। পরবর্তীতে মর্ণিং ডিউ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি