চুয়েট পিএমই বিভাগের জাতীয় কর্মশালা শুরু হচ্ছে আজ

1

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আয়োজনে আজ ২০ নভেম্বর ‘National Workshop on Occupational (EHS) and Process Safety 2025’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর দুপুর ৩টায় চুয়েটের পিএমই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রোগ্রাম সভাপতি ও পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এ সময় উপস্থিত ছিলেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, মোহাম্মদ মামুন উর রশিদ, অমিত দাশ এবং আবু সায়েম বিশ্বাস। আজ ২০ নভেম্বর কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, জাতীয় কর্মশালার কনভেনর ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন-উর-রশিদ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। কর্মশালায় কী-নোট স্পীকার থাকবেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান, কাফকো এর নিরাপত্তা ম্যানেজার প্রকৌশলী মো. জাহিদুল হক, সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি এর সিইও প্রণব কুমার সাহা, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এর ম্যানেজার (প্রোসেস কন্ট্রোল) মো. সাজ্জাদ হোসাইন, এসকেএস বাংলাদেশ এর সিইও মশি উদ দুজা, র্মাস্ক এর হেলথ, সেইফটি, সিকিউরিটি এন্ড এনভায়রনমেন্ট এর হেড মোহাম্মদ জাহিদ আল করিম, আইওটিএ এর সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর সদস্য (পেট্রোলিয়াম) অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। এ কর্মশালায় যমুনা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ ৩১টি শিল্প প্রতিষ্ঠানের ৫৭ জন প্রফেশনাল অংশগ্রহণ করবেন, যেখানে পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাও রয়েছেন। এছাড়া সরকারি-বেসরকারি শি^বিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৪ জন শিক্ষার্থী ও ফ্রেশ গ্রাজুয়েটসহ মোট ১৪১ জন অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি