চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা বিভাগ পরিচালিত স্কুল হেলথকার্ড পরিচালনা কমিটিতে নতুন সদস্য হিসেবে ইমরানুল হক’কে মনোনীত করা হয়েছে। শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনস্থ বিদ্যালয়গুলোতে হেলথকার্ড কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার অংশ হিসেবে ‘হেলথকার্ড বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমরানুল হককে কমিটিতে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হলো।
এই কমিটি বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ, স্বাস্থ্যসেবা সহজীকরণ, স্বাস্থ্য পরীক্ষার সমন্বয় ও কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে হেলথকার্ড প্রকল্প আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। অফিস আদেশটি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান শিক্ষা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, মেয়রের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি











