পটিয়া উপজেলার চরকানাই রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ‘চরকানাই রামদাস ঠাকুর স্মৃতি সংসদ’ এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শিলাব্রত তালুকদার স্মৃতি ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় শিক্ষাসামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি বিহারের অধ্যক্ষ এস জিনসেন থের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে মঙ্গলাচরণ করেন নকশি বড়ুয়া। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রমোতোষ চৌধুরী, মনোরঞ্জন বড়ুয়া, রণধীর তালুকদার, প্রিয়তোষ চৌধুরী, স্বপন বড়ুয়া, শংকর চৌধুরী, অনাধীর বড়ুয়া তালুকদার, পরিমল বড়ুয়া ও জুয়েল বড়ুয়া। অত্র বৌদ্ধ পল্লী হতে এসএসসি ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন বৈশাখী বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, স্বপ্ন বড়ুয়া এবং গ্রামের ষষ্ঠ হতে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রমান্বয়ে শিক্ষাসামগ্রী ও বৃত্তি তুলে দেন সংবর্ধিত অতিথিরা। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন চরকানাই অমিতাভ সংস্থার সভাপতি অমিতাভ বড়ুয়া এবং সাধারণ সম্পাদক লিকসন বড়ুয়া তালুকদারসহ আরো অনেকে বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানে রামদাশ ঠাকুর সংস্থার সভাপতি লিটু বড়ুয়া বলেন, আজকের অনুষ্ঠানের মূল বার্তা হউক জ্ঞানের আলো ছড়াও, হৃদয়ে রাখো মমতা ও সকল প্রানের মঙ্গল কামনা কর। শারীরিক অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা শিলাব্রত তালুকদার স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারপার্সন রত্না রানী বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রামদাশ ঠাকুর সংসদের উপদেষ্টা তুষার তালুকদার এবং ইমন বড়ুয়া। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন চরকানাই রামদাস ঠাকুর স্মৃতি সংসদ এর সভাপতি লিটু বড়ুয়া, সাধারণ সম্পাদক আদীপ বড়ুয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদিক অর্পিতা চৌধুুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্নভাবে সহায়তার জন্য চরকানাই রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার এর ভূমিদাতা চরকানাই জনু রনু আরা ফাউন্ডেশন সহ অন্যদের ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা-শ্রীবৃদ্ধি কামনা করে এ বছরের মত অনুষ্ঠানের ইতি টানা হয়। বিজ্ঞপ্তি











