চমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সদস্য রুবেল বড়ুয়া

1

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) রোগী কল্যাণ সমিতির সদস্যপদ লাভ করেছেন। তিনি গতকাল চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের হাত থেকে সার্টিফিকেট ও আইডি কার্ড গ্রহণ করেন। এসময় পরিচালক বলেন, ‘সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি করা সম্ভব। রুবেল বড়ুয়া তারুণ্যের আইকন, তার এই মানবসেবার চিন্তা ভাবনাকে স্বাগত জানাই। সকল যুবসমাজকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি। যুবশক্তি ছাড়া দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়।’ বিজ্ঞপ্তি