ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক)। সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. সাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. জামান মোহাম্মদ নুরশাদ (লিখন)। সংগঠনটির বিজ্ঞপ্তিতে কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ইন্টার্ন চিকিৎসকদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির বিভিন্ন পদে ৪২ জন ইন্টার্ন চিকিৎসককে মনোনীত করা হয়েছে।
সহ-সভাপতি পদে রয়েছেন ডা. মেহেদী হাসান, ডা. ফারিয়া হোসাইন শান্তা, ডা. মো. মিনহাজুল ইসলাম, ডা. মুনতাহা মৌরিন মিথিলা, ডা. মো. আরফানুল হক সোহান এবং ডা. তৃষা দে প্রিয়া। সহ-সাধারণ সম্পাদক ডা. মীর মুহাম্মদ ওমাইর, ডা. অন্তরা জামাল জেরিন, ডা. মো. আবু কাইয়ুম, ডা. যুবায়ের মাহমুদ ও ডা. রওনক আঞ্জুম নিবিড়। সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন তাবাসসুম ও ডা. ইয়াসিনুর রহমান রাকিব, সহকারী সাংগঠনিক সম্পাদক ডা. কাজী রাসেল, ডা. মালিহা নাওয়ার, ডা. শামসুর রহমান ও ডা. প্রমি উদ্দিন। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ডা. প্রাচুর্য বিশ্বাস মুগ্ধ, অফিস সম্পাদক ডা. প্রমা দত্ত।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ডা. অদ্বিতীয়া দে ও ডা. মো. ইয়াসিন আরাফাত। শিক্ষা ও গবেষণা সম্পাদক ডা. মরিয়ম শারমিন ও ডা. মোহাম্মদ শাকিল খান। ধর্ম সম্পাদক ডা. মো. সাদাত হোসাইন সাজিন। ক্রীড়া সম্পাদক ডা. সাদিয়া আফরিন ও ডা. পূজা পাল। সাংস্কৃতিক সম্পাদক ডা. তৃষাণ দাস গুপ্ত ও ডা. নিলয় ঘোষ।
এছাড়া ইন্টার্ন কল্যাণ সম্পাদক ডা. নুসাইবা নুরাইন ও ডা. আব্দুল্লাহ আল মুনতাসির, রোগী কল্যাণ সম্পাদক ডা. হুমায়রা আফিয়া তিআশা ও ডা. ফাতেমাতুজ মৌ, হসপিটালিটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আহসানুল আলম শাফাত।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এই কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির সদস্যরা ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থ রক্ষা, হাসপাতালের সার্বিক সেবা উন্নয়ন এবং রোগী কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি











