‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এ পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ও বেসরকারিী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য ইউনিট অংশগ্রহণ করে।
দিনব্যাপী অনুষ্ঠানে মমতা’র প্রদর্শনীতে মমতার মাঠ পর্যায়ে সম্প্রসারণকৃত বিভিন্ন প্রযুক্তি যেমন- খাঁচায় দেশি ও হিলি মুরগি পালন, মাংসের জন্য পেকিন জাতের হাঁস পালন, ক্রিম সেপারেটর মেশিন, রেডি টু কুক কোয়েলের মাংস, প্রকার ডিম; যেমন হাঁস, মুরগি, কোয়েল, গরুর দুধ, কেঁচো সার, প্রভৃতি প্রদর্শন করা হয়। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল, দেশি জাতের গবাদি পশু পালন এবং নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রদর্শনীটি আয়োজন করা হয়। প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, মহিষ, ছাগল, ভেড়া, শৌখিন পাখিসহ বিভিন্ন প্রাণী ও এ খাতের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ঝন্টু বিকাশ চাকমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খামারিরা ও স্থানীয় জনসাধারণ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। বক্তারা খামারিদের উদ্দেশ্যে বলেন ডিম, দুধ ও মাংস উৎপাদনে প্রাণীসম্পদের ভ‚মিকা অপরিসীম। বিজ্ঞপ্তি










