চন্দনাইশে এলডিপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২ ডিসেম্বর সন্ধ্যায় চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক প্রাঙ্গণে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি আকতার আলম। চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, ¦ সালাহ আহমদ কোম্পানী, সাবেক কাউন্সিলর সবুজ, আবদুল মাবুদ, মাহফুজ, মো. মহিউদ্দীন, জমির উদ্দীন, শাহদাৎ হোসেন মুন্না, নজরুল ইসলাম মো. মোজাম্মেল, রবি প্রমুখ।