চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বরকল-কানাইমাদারী এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. আলমগীরের নিজস্ব অর্থায়নে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ২৫ নভেম্বর সকালে কানাইমাদারী হযরত মামুন খলিফা এতিম ও হেফজখানা, কানাইমাদারী জয়নুল উলুম মাদ্রাসা, দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদ্রাসার ২’শ শিক্ষার্থী, ৩’শ গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল ফয়েজ, বরকল ইউনিয়ন পরিষদের আবদুল মুবিন, মো. বেলাল, নিদাগের পাড়া জায়নুল উলূম মাদ্রাসার সুপার মাও. তাজুল ইসলাম, খতিব মুজিবুর রহমান, হেমায়তুল ইসলাম হেফজখানা ও এতিমখানা সুপার মো. মহিম, মাও. এমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজসেবক মো. আলমগীর এলাকার বেকার সমস্যা সমাধান, দরিদ্র ও অসহায়দের কন্যাদের বিয়েতে সহযোগিতা, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে ও সংস্কারে সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে।










