চন্দনাইশ প্রতিনিধি
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফুর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে।
দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
গত ২৫ নভেম্বর পুরান গড় নতুন হাট এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে প্রচারণা চালান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, এডভোকেট জসিম উদ্দিন হিমেল, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহাফুজ, শাহনেওয়াজ, মোহাম্মদ আয়ুব, রাশেদ, নুরুল ইসলাম নুরুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।










