চট্টগ্রাম-৯ আসনে সাইফুল আলমের ব্যতিক্রমী রোড-শো

2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৯ আসনে রোড-শো ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চট্টগ্রাম-৯ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম সাইফুল আলমের নেতৃত্বে রঙিন সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন ও শ্লোগানে মুখরিত রোড-শোতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। রোড-শোটি কদমতলী মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট, জুবলি রোড, এনায়েত বাজার, লাভ লেইন, চেরাগি মোড়, প্রেসক্লাব এলাকা, কাজির দেউরি, লালখান বাজার ও দেওয়ানহাট হয়ে ২৩ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণের পর বায়তুশ শরফ মসজিদ এলাকায় এসে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষ রোড-শোকে স্বাগত জানান এবং অনেকেই করতালি দিয়ে সমর্থন প্রকাশ করেন।
পথসভায় এস এম সাইফুল আলম বলেন, চট্টগ্রাম-৯ আসনের মানুষ আগামী নির্বাচনে বিএনপির পক্ষেই গণরায় দেবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। রোড-শোতে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, বিএনপি নেতা আবদুল হালিম, ডবলমুরিং থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, এম. এ. হাসনাতসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি