চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহর পক্ষে লিফলেট বিতরণ

1

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক আর ইউ চৌধুরী শাহীন বলেছেন, বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সংকট উত্তোরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তাই চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এই আসনের সকল জনগণের আশা আকাক্সক্ষা পূরণের সুযোগ করে দিন। চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন ৩, ৪, ৫ ও ৪৫নং ওয়ার্ডে ১৬ নভেম্বর এরশাদ উল্লাহর পক্ষে লিফলেট বিতরণকালে তিনি তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করার আহবান জানান। ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের আতুরার ডিপু, ৪নং উত্তর চান্দগাঁও ওয়ার্ডের উত্তর চান্দগাঁও, বড়ুয়া পাড়া, ৪৫নং দক্ষিণ চান্দগাঁও ওয়ার্ডের পশ্চিম ফরিদার পাড়া,৫নং মোহরা ওয়ার্ডের হামিদচর এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. মহানগর বিএনপির সদস্য মো. আজম, সদস্য আশ্রাফুল ইসলাম, সদস্য আবু ইউসুফ, বায়েজিদ থানা বিএনপি নেতা ও বায়েজিদ থানা সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক ইসমাইল, পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের সদস্য সচিব সোলায়মান বাদশা, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক খোরশেদ, ৭নং পশ্চিম ষোলশহর, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির আহব্বায়ক মো. ইলিয়াস চৌধুরী, সদস্য সচিব হাজী ওসমান, ৫নং ওয়ার্ড বিএনপির আহব্বায়ক মো. ইকবাল উর রহমান চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন, ৪৫নং ওয়ার্ড বিএনপির আহব্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব কামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমনসহ ৩, ৪, ৫ ও ৪৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি