চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বেলায়েত হোসেনের গণসংযোগ

3

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বগণসংযোগ করেছেন। গতকাল দুপুরে তিনি সাইকেল চালিয়ে সমাবেশস্থলে পৌঁছালে যুবদল, ছাত্রদলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। দলীয় নেতা-কর্মীরা জানান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বরাবরই সাশ্রয়ী ও শুদ্ধ রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছেন।
জনগণের কষ্ট কুমিরা গুপ্তছড়া নৌ-রুটে সংকট নিয়ে তিনি সবসময় সংবেদনশীল। সাইকেলে জনসভায় অংশগ্রহণ করে তিনি বুঝিয়ে দিলেন, রাজনীতি মানে বিলাসিতা নয়, জনগণের জীবনযাপনের সঙ্গে যুক্ত থাকা। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বর্তমানে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচিত নাম। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা, কর্মী সমাবেশসহ দলীয় ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি প্রচারে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
নেতাকর্মীদের দাবি, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সাম্প্রতিক মাসগুলোতে আরও বেড়েছে। জনগণের পাশে থেকে দুর্দশা, নৌ-রুট সংকট, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও জোয়ারে ক্ষতিগ্রস্তদের নিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি সক্রিয় রয়েছেন। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছেন। আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এই নেতাকে বিএনপি থেকে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। বিজ্ঞপ্তি