চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা

1

চন্দনাইশ প্রতিনিধি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম-১৪ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে অতীতে যারা উন্নয়ন করেছে তারা বিএনপির কর্মসূচী বাস্তবায়ন করেছেন। তাদের ব্যক্তিগত কোনো কর্ম নয়। এ আসনে বিশ^মানের উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। চন্দনাইশে ধানের শীষ প্রতীক না পেলে নেতা কর্মীদের রক্ত ক্ষরণ হবে। যারা বিএনপির কবর রচনা করবেন বলেছিল, তাদের পক্ষে নির্বাচন করা মেনে নেবে না নেতাকর্মীরা।
গতকাল ১৪ নভেম্বর বিকালে উপজেলার বরমা ধামাইরহাটে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তারেক রহমানের ঘোষিত ২০২৩ সালের কর্মসূচি বর্তমান অন্তবর্তীকালীন সরকার সংস্কার কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করছেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, ইউনুছ গণি বাবুল, জাহাঙ্গীর আলম, আল মোহাম্মদ হিরু, কামাল উদ্দীন, আবদুর রহিম চৌধুরী, এখলাস চৌধুরী, ফরিদুল আলম, নুরুল ইসলাম, খোরশেদ আলম চৌধুরী, আহমদ কবির চৌধুরী, নেচার উদ্দীন চৌধুরী, মাহফুজ উদ্দীন, লোকমান হাকিম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ তামিম, মোহাম্মদ স¤্রাট প্রমুখ।