মানুষের গণতান্ত্রিক অধিকার হরণকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালানোর পর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত বিএনপির আগামীর কর্ম পরিকল্পনা গণমানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার অংশ হিসেবে চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক দক্ষিণ জেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক বিএনপির অঙ্গ সংগঠন ও এলাকাবাসীর মুরব্বিদের নিয়ে জুইদন্ডি ইউনিয়নের লামার বাজার, চৌমুহনী, খুরস্কুল, গোদার পাড়সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, হাট বাজার, পাড়া মহল্লায় গণসংযোগ করেন। জনগণের কাছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে মানুষের মৌলিক অধিকার সহ গণমুখী পদক্ষেপসমূহ বাস্তবায়নের অঙ্গীকার পত্র হিসেবে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিন ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি











